প্রিন্ট এর তারিখঃ Oct 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
আমি এসে দেখেছি এ জেলায় ১৭ বছর উন্নয়ন কম হয়েছে ------ জেলা প্রশাসক রফিকুল হক

মো: মোবারক আলী, রানীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে(১০ই অক্টোবর) শনিবার উপজেলা প্রশাসনও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, আপনাদের এ কাজটা খুব অল্পদিনের কাজ, এ ট্রেনিংটা নেন এরপর কোন একটা ইন্টারভিউতে গেলে সুন্দর করতে পারবেন। তিনি আরো বলেন আমি যে কাজটা করব সবচেয়ে আন্তরিকতার সহিত করব তাহলে আমাকে কেউ ঠেকাতে পারবেনা। আমি এ জেলায় এসে দেখেছি ১৭ বছর উন্নয়ন কম হয়েছে, এ এলাকার মানুষ সোখিন ছিল, প্রাচীনতম মসজিদ মন্দির গুলো দেখলেই বুঝা যায়। এ অঞ্চলে তেমন একটি প্রাকৃতিক দুর্যোগ নেই। এরপরও ৮০% বিয়ে হয় বাল্য বিবাহ এবং যৌতুকদিয়ে। আত্মহত্যা প্রতিদিনই কম বেশি হচ্ছে এটি চিহ্নিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম (তদন্ত) সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫